করোনা আবহাওয়া টাকি ইছামতি বিসর্জন অনেকটাই ফিকে
দি নিউজ লায়ন ; বসিরহাট মহাকুমার টাকি পৌরসভার সৈয়দপুর টাকি হসপিটাল পাড়া মুখোপাধ্যায় পাড়া সহ কয়েকশো বছরের যে একাধিক জমিদার বাড়ি পুজো হলো দেবীবরণ ও সিঁদুর খেলা নিয়ম তিথি উপাচার মেনে জমিদারবাড়ির প্রতিমা বিসর্জন হয়ে গেল টাকির ঘোষ বাবুর ঘাটে প্রতিমা বিসর্জন হয়ে গেল।
সকাল থেকে বিজয় দশমীর যাত্রামঙ্গল দর্পণ দেবীবরণ সিঁদুর খেলা নিয়ম-নীতি উপাচার মেনে কিন্তু করোনা আবহের মধ্যে মুখে মাক্স পড়ে স্যানিটাইজার দিয়ে সিঁদুর খেলা ও প্রতিমা নিরঞ্জন হলো। বাড়ির সদস্যরা এবছর মত উমাকে বিসর্জন দিল ইছামতীর পাড়ে ।
আজ সোমবার সকাল থেকে নিয়ম-নীতি মেনে ২৪ বেহারার কাঁধে চড়ে ইছামতীর ঘাটে গিয়ে সেখানেই প্রতিমা বিসর্জন দেন টাকির জমিদারবাড়ির পুজো গুলো বিশেষ করে তাকিয়ে ঐতিহ্যবাহী জমিদার পূবেরবাড়ী।
পাশাপাশি রামেশ্বরপুর ঘোষ বাড়ি, সৈয়দ পুর, মুখোপাধ্যায় বাড়ি , জেনারেল বাড়ির জমিদার বাড়ির সদস্যদের করোনা সচেতনতায় মধ্য দিয়ে ইছামতীর পাড়ে মাক্স বিলি স্যানিটাইজার বিতরণ করেন।
সবমিলিয়ে এবার ইছামতি নদীর বক্ষে যে প্রাচীন ঐতিহ্য দুই বাংলার প্রতিমা বিসর্জন অনেকটাই ফিকে। সকাল থেকে কিছু দর্শনার্থীরা আসলেও তাদের চোখে-মুখে বিষাদের সুর, হতাশ ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন গোটাকয়েক নৌকা ছাড়া কিছুই নেই।
বিএসএফ, বিবিজি জিরো পয়েন্ট বরাবর টহল আর নদীর ঘাট গুলোতে জেলা প্রশাসনের কড়া নিরাপত্তা ।সব মিলিয়ে কোন রকম ভাবে ঝুকি নিতে চাইছে না প্রশাসন টাকি পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মধ্য দিয়ে বিসর্জন হবে। কোন দর্শনার্থীদের নৌকা নদীতে নামবে না, দুয়েকটা প্রতিমা বিসর্জনের নৌকা ছাড়া কোন নৌকা নদীতে নামবে না।

Post a Comment